The Patuakhali Science and Technology University Act was indeed significant in establishing Patuakhali Science and Technology University (PSTU) in Bangladesh. It was enacted in the parliament on 26 February 2002, under the leadership of the then Honorable Prime Minister Begum Khaleda Zia, Government of the People's Republic of Bangladesh. This legislation was a key step in formalizing the establishment of the university, aimed at advancing education, research, and technological development in the country.
পটভূমি (Background)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি স্থাপন এ অঞ্চলের উচ্চ শিক্ষা প্রসারের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এই অঞ্চলের অবহেলিত জনগণের উচ্চশিক্ষা গ্রহণ সহজলভ্য করাই ছিল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। এ প্রতিষ্ঠানটির একটি দীর্ঘ পটভূমি রয়েছে। এটি জনতা কলেজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারি কৃষি কলেজ এবং তারপর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশাসনিক কাঠামো এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফিলিয়েশনের আওতায় পটুয়াখালী কৃষি কলেজ নামে বিএসসি এজি. (সম্মান) ডিগ্রি প্রদানকারী দক্ষিণ অঞ্চলের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল।
বিশ্বব্যাংকের প্রকল্পের আওতায় ১২টি পুরাতন বৃহত্তর জেলায় (যেখানে কোন বিশ্ববিদ্যালয় নেই) একটি করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রথম পর্যায়ে ৬টি প্রকল্পের অধীনে পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
কৃষি শিক্ষার প্রসার এবং দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জনাব এম. কেরামত আলীর হাতে গড়া পটুয়াখালী কৃষি কলেজকে ২০০২ সালের ২৬ ফেব্রুয়ারি এরার ভাইস মার্শাল আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী (অব.) এবং স্থানীয় বিশিষ্টজনদের নিরলস সহযোগিতায় তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় অত্র কলেজকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়।
আইন পাশ (Adopted Law)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১; ১২ জুলাই ২০০১; খ্রিস্টাব্দে মহান জাতীয় সংসদে পাশ হয়।
প্রতিষ্ঠা (Establishment of PSTU)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১ এর উপ-ধারা (২) মর্মে এস.আর.ও. নং ৩৫-আইন/২০০২ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০০২ খ্রিস্টাব্দে; ১৪ ফাল্গুন ১৪০৮ বঙ্গাব্দে তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার-সরকারি গেজেট প্রজ্ঞাপন জারি করে, উক্ত আইন কার্যকরের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃক এতদুদ্দেশ্যে উক্ত আইনের ধারা ৫৯ এর উপ-ধারা (খ) মর্মে বিলুপ্ত কৃষি কলেজের সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীকে ২৬ ফেব্রুয়ারি ২০০২ খ্রিস্টাব্দে আত্মীকরণ করা হয়।